66

Members

104

Total Share

about-img

"মৈত্রী কমিউনিটি"

একটা কমিউনিটি গঠন মানে নেতৃত্ব গ্রহণ নয়, বরং সেবা করার দায়িত্ব নেওয়া। একটি কমিউনিটি তখনই সফল হয়, যখন সেখানে নেতৃত্ব থাকে সম্মিলিত, সিদ্ধান্ত হয় স্বচ্ছ আর সদস্যরা হয় দায়বদ্ধ। মৈত্রী কমিউনিটি একটি মানবিক সংগঠন, যা প্রতিটি সদস্যর সামাজিক সমস্যাগুলোর সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা, যেখানে প্রত্যেক সদস্য সমানভাবে উন্নয়নের সুফল ভোগ করতে পারবে। আমরা দৃঢ়প্রতিজ্ঞ, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হব। মৈত্রী কমিউনিটি মাধ্যমে একে-অপরকে সহযোগিতা করে সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ সাধনের প্রচেষ্টা অবশ্যই ইসলাম সমর্থিত একটি চমৎকার উদ্যোগ। আল্লাহ পবিত্র কুরআনে বলেন- ‘‘সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে তোমরা পরস্পরকে সাহায্য করবে এবং পাপ ও সীমালঙ্ঘনে একে-অন্যকে সাহায্য করবে না। আল্লাহকে ভয় করবে, নিশ্চয়ই আল্লাহ্ শাস্তিদানে কঠোর।’’ তাই শুধু আত্মপ্রতিষ্ঠা বা মুনাফা অর্জন নয় বরং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই মৈত্রী কমিউনিটির মূল লক্ষ্য হওয়া উচিত। ইসলামের দৃষ্টিতে মৈত্রী কমিউনিটির উদ্দেশ্য হবে বৃহত্তর মানব কল্যাণ, সংকীর্ণ দলীয় বা ব্যক্তিগত নয়।

সেক্রেটারির মেসেজ

বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমাদের এই কমিউনিটি কোনো ব্যক্তির নয়, এটি একটি চেতনার নাম। একটি লক্ষ্য, একটি স্বপ্ন যেখানে আমরা সবাই একসাথে পথ চলি কল্যাণে, আবাসিক উন্নয়নে। আমার অভিজ্ঞতা বলছে — 🔹 ‌একটি কমিউনিটি সফল হয় তখনই, যখন প্রত্যেকে নিজেকে মালিক মনে করে। 🔹 ভবিষ্যৎ গড়ার শক্তি আমাদের তরুণদের মাঝে রয়েছে। 🔹 আর পরিবর্তন আসে তখনই, যখন আমরা নিজেরা বদলাই। আমরা জানি, সমাজে সমস্যা আছে দারিদ্র্য, বৈষম্য, কুসংস্কার। কিন্তু আমরা এটাও জানি, সমাধানও আছে আমাদের একতা, সচেতনতা ও সদিচ্ছায়। আমি আহ্বান জানাই — আসুন, আমরা সবাই মিলে কাজ করি। একটি মানবিক, ন্যায়ভিত্তিক এবং সুন্দর সমাজ গড়ে তুলি। আপনাদের ভালোবাসা, সময় ও মেধাই আমাদের কমিউনিটির মূল শক্তি। আমি কৃতজ্ঞ, আমি গর্বিত এমন একটি পরিবার, এমন একটি স্বপ্নের অংশ হতে পেরে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিন এবং আমাদের প্রচেষ্টা কবুল করুন। আমিন।

About Image

66

Members

104

Total Share

Our Members

Of Moitri Community

EC Members